দেল পিয়েরোর বাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের গোধূলিলগ্নে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল সিডনি এফসিতে যোগ দিয়ে আলেসান্দ্রো দেল পিয়েরো ছিলেন উচ্ছ্বসিত। ইতালিয়ান ফুটবলের অন্যতম সেরা ফুটবলারকে পেয়ে ‘এ’ লিগের ফুটবল কর্তারাও যেন হাতে পান আকাশের চাঁদ। দেল পিয়েরোর তারকাদ্যুতিতে অস্ট্রেলিয়ার অখ্যাত লিগ নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা তৈরি হবে—এই ছিল তাদের আশা। কিন্তু তিন মাস না-যেতেই দেল পিয়েরো এবং ‘এ’ লিগের কর্তারা বাস্তবের মাটিতে নেমে এসেছেন।নতুন পরিবেশ, নতুন জায়গায় দেল পিয়েরো এখানো সেভাবে মানিয়ে নিতে পারেননি। তার ওপর চোট। দেশের ফুটবল ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে আনা খেলোয়াড়টির কাঁধে চেপে সামনে এগোনোর প্রত্যাশাই করেছিল সিডনি। কিন্তু সিডনি এফসি লিগে এখন বাস্তবে তলানিতে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তারা! সিডনির সঙ্গে তাঁর চুক্তিটা এক বছরের। আরও এক বছরের জন্য চুক্তিটা নবায়ন করার কথা ছিল। কিন্তু চুক্তি নবায়নের ব্যাপারে সিডনি কিছু বলছে না। ওয়েবসাইট।