দেল বস্কের নতুন চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের কোচের চাকরিটা আরেক মেয়াদের জন্য নবায়ন করলেন ভিসেন্তে দেল বস্ক, যার অর্থ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও স্পেনের দায়িত্বে থাকছেন বিশ্বকাপজয়ী কোচ। পরশু স্প্যানিশ বেতার কেন্দ্র ওন্ডা সেরাকে নিজের মুখেই এ খবরটি দিয়েছেন দেল বস্ক। ২০১২ ইউরোর পরই শেষ হয়ে যেত বর্তমান চুক্তি। নতুন চুক্তিটা ঠিক কত দিনের জন্য হয়েছে, সেটা বলেননি রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। তবে যেহেতু স্প্যানিশ ফুটবল ফেডারেশন সচরাচর দুই বছরের নিচে চুক্তি করে না, তাই ধারণা করা হচ্ছে ২০১৪ পর্যন্তই মেয়াদ নতুন চুক্তির। ২০০৮ সালের জুলাই থেকে স্পেনের দায়িত্বে আছেন ৬১ বছর বয়সী দেল বস্ক। এএফপি।