দেলবোনিসের ফেদেরার-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের উইম্বলডন স্মৃতিটা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রজার ফেদেরারকে। দুঃস্বপ্নের এক ম্যাচে বিদায় নিতে হয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। মাটির কোর্টের হামবুর্গ ওপেনে চেয়েছিলেন সেই ক্ষতে একটু প্রলেপ দিতে। উল্টো হামবুর্গে কাল সেমিফাইনালে হেরে গেলেন র‌্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় ফেদেরিকো দেলবোনিসের কাছে। কোয়ার্টার ফাইনালেও ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফার্নান্দো ভারদাস্কোকে হারিয়ে দেখিয়েছিলেন চমক। কাল আরও বড় চমক উপহার দিলেন ফেদেরারকে ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে। আজ ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইতালির ফ্যাবিও ফগনিনি। এএফপি।