দেশমের সিদ্ধান্ত ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ভূত এখনো তাড়া করে বেড়াচ্ছে ফ্রান্সকে। সেবার কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ‘বিদ্রোহ’ করে বসে ফ্রান্সের ফুটবলাররা। বিদ্রোহী দলে ছিলেন সামির নাসরিও। এবার নাসরিকে দলেই নেননি দিদিয়ের দেশম। কিন্তু বর্তমান কোচের এই সিদ্ধান্ত মানতে পারেননি ফ্রান্সের সাবেক স্ট্রাইকার লুইস সাহা। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ফ্রাঙ্ক রিবেরির ছিটকে পড়া৷ রিবেরির চোট নাসরির দলে ফেরার সম্ভাবনা তৈরি করলেও দেশম অটল ছিলেন৷ ম্যানসিটির এই তারকার বিষয়ে কোচের কঠোর অবস্থানে অনেকটাই হতাশ সাহা। বললেন, ‘মাঝেমধ্যে ওকে সামলানো একটু কঠিন। যদিও ওর কারণে ম্যানসিটিকে কখনো সমস্যায় পড়তে হয়নি। সে সব সময়ই পারফর্ম করে গেছে।’ রিবেরি আর নাসরিকে ছাড়া ফ্রান্সের ভালো কিছুর সম্ভাবনাও দেখছেন না সাহা। ফ্রান্স কিছু না করতে পারলে ব্রাজিলকে সমর্থন দেবেন। ওয়েবসাইট৷