দেশমেরই বিশ্বাস নেই
সম্ভাবনা নেই অথচ সম্ভাবনার কথা বলতে হবে, সাফল্যের স্বপ্ন দেখাতে হবে—দিদিয়ের দেশম এমন লোকই নন। তিনি তো ‘ফ্রান্সের মরিনহো’! সত্যি কথাটা ঠোঁটকাটার মতো বলে ফেলেন। ফ্রান্সের কোচ সেদিন যেমন বলে দিলেন, বিশ্ব ফুটবলে ফ্রান্স এখন পরাশক্তি নয়। এরপরই বললেন ‘নির্মম’ কথাটা, ‘ছয়-সাতটি দলের সম্ভাবনা আছে, কিন্তু এদের মধ্যে ফ্রান্স নেই।’
সরাসরি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায়নি ফ্রান্স। ইউক্রেনকে প্লে-অফে হারিয়ে তবেই নিশ্চিত হয়েছে মূলপর্ব। তাই বিশ্বকাপে কোনো উচ্চাশা নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, ‘আমাদের প্রথম লক্ষ্যই হলো ১৫ জুন প্রথম ম্যাচে হন্ডুরাসকে হারানো।’ কেন আপাতত ছোট লক্ষ্য? ‘ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বশেষ জয় পেয়েছিল ২০০৬ সালে টোগোর বিপক্ষে। ইউরোপ বা বিশ্বের পরাশক্তি আর নই আমরা’—দেশম এখানে বাস্তববাদী।
পর্তুগিজ কোচ হোসে মরিনহো যেমন ঠোঁটকাটা, অকপটে বলে ফেলেন সবকিছু, দেশমও অনেকটা সে রকম। এ জন্যই তাঁর নাম হয়ে গেছে ‘ফ্রান্সের মরিনহো’। ওয়েবসাইট।