প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্দেশ্য এশিয়ান গেমসের প্রস্তুতি৷ কিন্তু বাংলাদেশ মহিলা কাবাডি দল পশ্চিমবঙ্গ গেল মাত্র সাতজন খেলোয়াড় নিয়ে৷ চোট আর ভিসা সমস্যা, ফেডারেশন–কর্তারা অজুহাত করেন এগুলোকেই৷ খেলাটা সাতজনের, চোট বা অন্য কোনো কারণে কেউ খেলতে না পারলে কী হবে, সেটা মাথায় ছিল না৷ কলকাতা গিয়ে চোটেও পড়লেন কচি রানী মণ্ডল৷ একজন কম নিয়ে তো আর খেলা যায় না৷ কী আর করা, ধার করা হলো পশ্চিমবঙ্গ দলের একজনকে৷ তিন ম্যাচে ওপার বাংলার ওই মেয়েই খেলেছেন বাংলাদেশের হয়ে! তিনটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে দুটিতেই, বাকিটা হয়েছে ড্র।