দেশি-ভিনদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে দুটি দেশকে প্রতিনিধিত্ব করার কীর্তি আছে ছয়জনের। এর মধ্যেও আবার এত দিন খানিকটা ব্যতিক্রম ছিলেন একমাত্র কেপলার ওয়েসেলস ও এড জয়েস। দুজনই শুরুতে যে দেশের হয়ে খেলেছেন, পরে খেলেছেন আবার ওই দেশের বিপক্ষেই। পরশু এর সঙ্গে আবার যোগ হলো এউইন মরগানের নাম। আয়ারল্যান্ডের হয়ে ২৩ ওয়ানডে খেলা মরগান পরশুই প্রথম মাঠে নেমেছিলেন জন্মভূমির বিপক্ষে। মজার ব্যাপার হলো, জয়েসের জন্ম কিন্তু ডাবলিনেই। তবে প্রথমে খেলেছেন ইংল্যান্ডের হয়ে, এখন খেলছেন আয়ারল্যান্ডের হয়ে। জয়েস ও মরগান—দুই আইরিশ মিলেই পরশু গড়ে ফেললেন অন্য রকম এক ইতিহাস। সাবেক দলের বিপক্ষে খেলছেন, দুই দলেই এমন ক্রিকেটার এই প্রথম দেখল ওয়ানডে ক্রিকেট।