দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে হার। এই রেকর্ডই বলে দিচ্ছে শ্রীলঙ্কার কাছে ‘লঙ্কার মাটি দুর্জয় ঘাঁটি’। পরশুর হারটা দেশের মাটিতে ২০৬ ম্যাচে শ্রীলঙ্কার ৬১তম। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ১২৬ ম্যাচে। জয়-পরাজয়ের অনুপাত ২.০৬। দেশের মাটিতে জয়-পরাজয়ের অনুপাতে লঙ্কানদের ওপরে আছে শুধুই দক্ষিণ আফ্রিকানরা। প্রোটিয়ারা নিজ দেশে ২০৬ ম্যাচের ১৪২টিতে জিতেছে, হেরেছে ৫৫টিতে, অনুপাতটা ২.৫৮। ১.৮৮ অনুপাত নিয়ে (২৪৭-১৩১) অস্ট্রেলিয়া তিনে। ওয়ানডে খেলা দলগুলোর মধ্যে নিজের দেশে কোনো ম্যাচ জিততে পারেনি শুধু সংযুক্ত আরব আমিরাত (২ ম্যাচে ২ হার)।