দেশে ফিরছেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে গিয়েছিলেন হ্যাম্পশায়ারের হয়ে খেলতে। কিন্তু না খেলেই আজ রোববার রাতে দেশে ফিরছেন পাকিস্তানের সদ্য ‘বিদায়ী’ ক্রিকেটার শহীদ আফ্রিদি। উদ্দেশ্য, বোর্ডের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলা।লন্ডনে গিয়েই অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘অন্যায় আচরণের’ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আফ্রিদির জাতীয় চুক্তি স্থগিতসহ তাঁকে দেওয়া সব অনাপত্তিপত্র বাতিল করে পিসিবি। ফলে হ্যাম্পশায়ারের হয়ে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় আফ্রিদির।৮ জুন লাহোরে পিসিবির গঠিত তিন সদস্যের শৃঙ্খলা কমিটির মুখোমুখি হওয়ার কথা রয়েছে আফ্রিদির। ক্রিকইনফো জানিয়েছে, শুনানিতে উপস্থিত হয়ে বোর্ডের সঙ্গে সব বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরেও কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা। সঙ্গে ম্যানেজার ইন্তিখাবের নেতিবাচক প্রতিবেদন যোগ হওয়ায় গত ১৯ মে কোনো কারণ না দেখিয়েই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। বোর্ডের আচরণে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন আফ্রিদি। ওয়েবসাইট।