দেশে ফিরছেন আমির-আসিফ-বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট আজ শুক্রবার দেশে ফিরছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট বলেছেন, ‘পুলিশ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করে নি। পুলিশের তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং প্রমাণ করেছে যে তারা নিরপরাধ।’তবে দেশে ফেরার অনুমতি পেলেও পুলিশের তদন্তের স্বার্থে যে কোন সময় আবার লন্ডনে আসতে হতে পারে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত এই তিন ক্রিকেটারকে। ইজাজ বাট একটি বিবৃতিতে বলেছেন, ‘পুলিশী তদন্তের স্বার্থে ক্রিকেটাররা যে কোন সময় আবার লন্ডনে আসতে সম্মত হয়েছেন।’এদিকে নতুন করে পুলিশী তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। আগামী মঙ্গলবার লন্ডনে রিয়াজকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিবিসি অনলাইন