দেশে ফিরল আমিনুলের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাওয়ার আগে তাঁরা বলে গিয়েছিলেন, অন্তত সেমিফাইনালে খেলবেন। কিন্তু সেমিফাইনালের আগেই এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের।এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এতেই সেমিফাইনালের স্বপ্নটা রঙিন হয়ে ওঠে আমিনুলদের সামনে। কিন্তু পরের ম্যাচেই হোঁচট। এসএ গেমস থেকে টানা ছয় ম্যাচ জয়ী বাংলাদেশের জয়রথ থামিয়ে দিয়েছে মিয়ানমার, ২-১ গোলে হারিয়ে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দরকার ছিল বড় জয়, কিন্তু বাংলাদেশকে ম্যাচ শেষে ফিরতে হলো ৩-০ গোলের লজ্জা নিয়ে। কাল ঢাকায় ফিরে ক্লান্ত, বিধ্বস্ত অধিনায়ক আমিনুল হক জানালেন, ‘আমরা আসলে অল্প কয়েক দিনে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছি। এ ছাড়া শ্রীলঙ্কার আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতেও একটু সমস্যা হয়েছে। এ জন্যই হয়তো শেষ দুই ম্যাচে হেরেছি।’