দেশে ফিরল টিটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব টেবিল টেনিস খেলে শেষে কাল দেশে ফিরেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। প্যারিসে গত ১৩ থেকে ২০ মে হয়েছে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রাক্-বাছাই রাউন্ডেই বিদায় নেয় বাংলাদেশ। শুধু মিশ্র দ্বৈতে একটু প্রতিদ্বন্দ্বিতা গড়লেও একক, পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈতে বাংলাদেশের খেলোয়াড়েরা হেরেছেন বাজেভাবে। স্বল্প প্রস্তুতি নিয়ে প্যারিস যাওয়াই এমন হারের কারণ বলে মনে করেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহবুব বিল্লাহ, ‘মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে এত বড় টুর্নামেন্টে খেলতে যাওয়া ঠিক না। আমরা কমপক্ষে দুই মাসও অনুশীলন করতে পারলে ফল আরেকটু ভালো হতো। আমরা প্যারিস যেতে পারব কি না, সেটা নিয়েই সংশয় ছিল। শেষ পর্যন্ত আনসারের পৃষ্ঠপোষকতায় আমরা ফ্রান্সে যেতে পারি।’