দেশে ফিরল যুব হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলায় ফুলের মালা। হাতে ফুলের তোড়া। সবার মুখে মিষ্টি। যুব হকি দলের খেলোয়াড়দের জন্য এ এক নতুন অভিজ্ঞতাই বটে! কিন্তু কাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ফুলেল সংবর্ধনাই পেল ইমন, আশরাফুল, রাকিনরা। সিঙ্গাপুরে যুব এশিয়া কাপ হকির রানার্সআপ দলটিকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ফেডারেশনের কর্মকর্তা, পৃষ্ঠপোষক ও খেলোয়াড়দের আত্মীয়স্বজন। আগামী বছর যুব অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের এই তরুণদের নিয়ে সবাই খুব আশাবাদী।বিমানবন্দর থেকে কোচ কাওসার আলী বললেন, ‘ছেলেরা এমন সংবর্ধনা পেয়ে খুবই আনন্দিত। এবার আমাদের প্রস্তুতি নিতে হবে অলিম্পিকের জন্য। হকিতে আমাদের পারফরম্যান্স এখন উর্ধ্বমুখী। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। মুখে নয়, কাজেই প্রমাণ দিতে হবে আমাদের।’