দেশে ফিরে গেছেন সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ উপমহাদেশে গত এক দশকে এ পর্যন্ত ২২টি টেস্টের (বাংলাদেশের বিপক্ষে ছাড়া) মাত্র দুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। স্পিন-অনুকূল উইকেটে ইংলিশদের দুর্বলতা তো সর্বজনবিদিত। তবে ভারতের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে ‘স্পিন-জুজুকে’ বড় করে দেখতে নারাজ ইংল্যান্ডের প্রধান স্পিন অস্ত্র গ্রায়েম সোয়ান। এ বছরের গোড়ায় আরব আমিরাতে পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলের কাছে নাস্তানাবুদ হয়েছিল ইংলিশরা। ভারতে আর যা-ই হোক, আজমলের মতো কেউ ‘যমদূত’ হয়ে উঠবেন না বলেই বিশ্বাস সোয়ানের, ‘আমরা একজন রহস্য স্পিনারের কাছে আউট হয়েছিলাম (পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু ভারতে তেমন কেউ আসলে নেই।’ভারতের বিপক্ষে এবারের সিরিজটাকে সদ্য টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট হারানো ইংল্যান্ডের ‘শেষ সীমান্ত’ হিসেবে দেখছেন দলটির অনেকেই। ভারতে এসে প্রথম টেস্ট ম্যাচের আগে এরই মধ্যে গোটা দুই প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। হরিয়ানার সঙ্গে তাদের তৃতীয় প্রস্তুতি ম্যাচটা শুরু হয়ে গেছে কালই। টসজয়ী ইংল্যান্ড ব্যাটিং নিয়ে ৩ উইকেটে তুলে ফেলেছে ৪০৮ রান। সেঞ্চুরি করেছেন কেভিন পিটারসেন। কিন্তু চার দিনের এই ম্যাচে নেই সোয়ান। মেয়ে অসুস্থ, তাই হঠাৎ করেই তিনি উড়াল দিয়েছেন ইংল্যান্ডে। ওয়েবসাইট।