দেশে ফেরার অনুমতি পেলেন হাডিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় ফিরছেন ব্রাড হাডিন। ওয়েস্ট ইন্ডিজ থেকে তাঁকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে গিয়েছিলেন হাডিন। আজই মাঠে গড়াবে সফরের প্রথম ম্যাচ। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে দেশে ফেরার অনুমতি চান হাডিন। এতে আপত্তি করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে আজ শুক্রবার একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, দেশে ফিরে যাচ্ছেন হাডিন। তাঁর বদলে কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবেন নিউ সাউথ ওয়েলসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান পিটার নেভিল।অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেছেন, ‘ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফেরার প্রক্রিয়ার মধ্যে আছেন হাডিন। তাঁর প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজে আবারও দলের সঙ্গে যোগ দেবেন হাডিন।’