দেশে বাঘ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল। একটা সময় ভারতের টেস্ট দলকে এই অপবাদ সইতে হতো। মাঝে সময়টা পাল্টালেও আবার যেন ফিরে এসেছে সেই যুগ। তবে এখন শুধু ভারত নয়, টেস্ট খেলুড়ে প্রায় সব দেশের সঙ্গে জুড়ে দেওয়া যায় বাক্যটা। ২০১২ সালের শুরু থেকে দেশের মাটিতে ১৫ টেস্টে ভারতের জয়-পরাজয়ের সংখ্যা ১১-২, দেশের বাইরে এই সময়ে ২০ ম্যাচে সংখ্যাটা ৩-১১। অস্ট্রেলিয়ার অবস্থাও একই রকম। দেশে ২১ ম্যাচে ১৫ জয়ের বিপরীতে মাত্র ১টি হার, কিন্তু এই সময়ে দেশের বাইরে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১৩টি হার অস্ট্রেলিয়ার। একমাত্র দক্ষিণ আফ্রিকাই এই সময়ে দেশে (১০-২) ও দেশের বাইরে (৬-২) হারের চেয়ে বেশি জিতেছে।