দেশে-বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের আর্সেন ওয়েঙ্গার, চিলির ম্যানুয়েল পেলেগ্রিনি, পর্তুগালের হোসে মরিনহো...প্রিমিয়ার লিগে বিদেশি কোচের তালিকা করলে এখন হাঁপিয়ে যেতে হবে! এ মুহূর্তে সংখ্যাটা ৯। অথচ প্রিমিয়ার লিগের শুরুতে সব কোচই ছিলেন ব্রিটিশ। তবে কি গেঁয়ো যোগীরা এখন আর ভিখ পায় না? কারণ যা-ই হোক, ব্যাপারটা মেনে নিতে পারছেন না একজন বিদেশিই। মরিনহো বরং উল্টো বুদ্ধি বাতলে দিয়েছেন ব্রিটিশ কোচদের। পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের বাইরে গিয়ে কোচিং করাতে। চেলসি কোচের যুক্তি, ‘এই পেশাটা স্বল্প মেয়াদের। যাও এবং উপভোগ করো।’ দেখা যাক, মরিনহোর ‘আহ্বানে’ কাজ হয় কি না! রয়টার্স।