দেশের আগে ক্লাব!
পেশাদারির এই যুগে জাতীয় দলের চেয়ে ক্লাবই হয়তো প্রাধান্য পায় অনেকের কাছে। সেটা মুখ ফুটে স্বীকার করেন খুব কমজনই। কিন্তু রিও ফার্ডিনান্ড একটু অন্য রকম। ইংল্যান্ড ডিফেন্ডার অকপটে বলে ফেললেন দেশ নয়, ক্লাবই তাঁর কাছে আগে।ইংল্যান্ডের হয়ে ফার্ডিনান্ডের ক্যারিয়ার যতটা উজ্জ্বল হওয়ার কথা ছিল, ততটা হয়নি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অধিনায়কের বাহুবন্ধনী পরার কথা ছিল তাঁর। পরে চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লে জেরার্ড হন ইংল্যান্ড অধিনায়ক। চোট কাটিয়ে ফিরলেও ২০১১ থেকে জাতীয় দলে অনেকটা অপাঙেক্তয়ই হয়ে পড়েছেন। ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলেছেন ৮১টি, তর্কাতীতভাবে এটি শতক ছাড়িয়ে যেতে পারত। যা চেয়েছিলেন তা পাননি বলেই কি ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মনের খেদে অপ্রিয় সত্য কথাটি বলে দিলেন?মনে যা-ই থাকুক, মুখে বলছেন ইউনাইটেডের বৈশ্বিক পরিচিতি ইংল্যান্ড জাতীয় দলের চেয়েও বেশি। সেই ২০০২ সালে লিডস থেকে ইউনাইটেডে নাম লেখানোর আগে বিশ্বকাপ দলে ছিলেন ফার্ডিনান্ড। বিশ্বকাপ খেলতে জাপানে গিয়ে তাঁর ভাবী ইউনাইটেড সতীর্থ নিকি বাট তাঁকে বলেছিলেন, ‘যদি তুমি মনে করো, ইংল্যান্ডে খেলে তুমি অনেক কিছু পেয়েছ, তাহলে ইউনাইটেডে যোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করো।’ তখন কথাটাকে ততটা গুরুত্ব দেননি ফার্ডিনান্ড, কিন্তু এখন বুঝতে পারছেন বাট ঠিকই বলেছিলেন। ক্লাব ও দেশের হয়ে খেলার তুল্যমূল্য বিচারটা এ রকম, ‘ইউনাইটেডের হয়ে এশিয়া সফরের অভিজ্ঞতা এককথায় দারুণ। এই উন্মাদনাটা ইংল্যান্ডের হয়ে খেলার সময় আপনি পাবেন না।’ ওয়েবসাইট।