দেশের আগে ক্লাব ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না ক্রেইগ এরভিন। দেশের হয়ে না খেলে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলাটাই বেশি ‘লাভজনক’ মনে করছেন জিম্বাবুয়ের মিডল অর্ডার এই ব্যাটসম্যান।জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এরভিন নেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে তাঁকে স্বল্পমেয়াদি চুক্তির প্রস্তাব দিয়েছিল বোর্ড। জিম্বাবুয়ে দলের মুখপাত্র লাভমোর বান্দা আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, এরভিন বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে খেলার চেয়ে কাউন্টিতে খেললেই বেশি অর্থ আয় করতে পারবেন এরভিন। আর এ কারণেই বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় অবশ্য খোলাখুলি কিছু বলেননি ২৭ বছর বয়সী এরভিন, ‘আসন্ন সিরিজে অংশ নিতে না পারাটা হতাশাজনক। জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এটাও এ রকমই একটা সিদ্ধান্ত।’জিম্বাবুয়ের হয়ে এ পর্যন্ত চারটি টেস্টে অংশ নিয়েছেন এরভিন। ২৯ গড়ে তাঁর সংগ্রহ ১৭৪ রান। ২৫ ওয়ানডেতে ৩৫ গড়ে তিনি করেছেন ৭০২ রান।বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না ক্রেইগ এরভিনের বড় ভাই সিন এরভিনও। কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছেন তিনি। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চলার সময়টায় কাউন্টিতেই খেলবেন তিনি।