প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ ৯, বার্সেলোনা ৪। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মিলে স্পেনকে এনে দিয়েছে ১৩টি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকোর সৌজন্যে সংখ্যাটা এবার হয়ে যাচ্ছে ১৪। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে স্প্যানিশরা সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। ইতালি ও ইংল্যান্ডের ক্লাবগুলোও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ১২টি করে শিরোপা গেছে এই দুই দেশে। এসি মিলান (৭), ইন্টার মিলান (৩) ও জুভেন্টাসের (২) হাত ধরে এসেছে ইতালির সাফল্য। ইংল্যান্ডকে ১২টি শিরোপা উপহার দিয়েছে লিভারপুল (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (৩), নটিংহাম ফরেস্ট (২), অ্যাস্টন ভিলা (১) ও চেলসি (১)।