দেশের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশে সবচেয়ে বড় সেলিব্রিটিদের একজন। প্রথম এশীয় পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। কেই নিশিকোরি জাপানে বীরের মর্যাদা তো পাবেনই! তবে খ্যাতির পাশে বিড়ম্বনাও থাকে। দেশে শান্তিমতো বেরও হতে পারেন না। কোথাও বেরোলে ভক্তদের ভিড় লেগে থাকে চারপাশে। এখন অবশ্য জাপানে থাকেন না, ঘাঁটি করেছেন ফ্লোরিডাকেই। তাহলে কি এই বিড়ম্বনা এড়াতেই দেশত্যাগ করেছেন নিশিকোরি? ব্যাপারটা সে রকম নয়। অনুশীলনের জন্যই ফ্লোরিডায় থিতু হয়েছেন। তবে জাপান তাঁর মনজুড়ে থাকে, বিশেষ করে দেশের খাবার। ফ্লোরিডায় অনেক কিছু থাকলেও রসনার তৃপ্তিটা যেন ঠিকমতো হয় না তাঁর। আপাতত মার্কিন মুলুকে থাকলেও খেলা ছাড়ার পর ফিরে যেতে চান দেশেই। রয়টার্স।