দেশের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস থেকে পার্থ, দেশের বাইরে টানা সাতটি টেস্ট হারল ভারত। দেশের বাইরে ভারতের ব্যর্থতা অবশ্য নতুন কিছু নয়। বিদেশের মাটিতে টানা টেস্ট হারের রেকর্ডটি তাদেরই। ১৯৫৯ থেকে ১৯৬৮ সালের মধ্যে দেশের বাইরে টানা ১৭টি টেস্ট হেরেছিল তারা। সেবারও পরাজয়ের ধারা শুরু হয়েছিল ইংল্যান্ডে (৫টি)। এরপর ওয়েস্ট ইন্ডিজ (৫), ইংল্যান্ড (৩) ও অস্ট্রেলিয়ায় (৪) চারটি সফরে ভারত বেরোতে পারেনি হারের বৃত্ত থেকে। ভারতের এই রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। ২০০১ সালের জিম্বাবুয়ে সফর থেকে ২০০৪ সালে জিম্বাবুয়ের সফরের প্রথম টেস্ট পর্যন্ত বাংলাদেশ দেশের বাইরে টানা ১৬টি টেস্টে হেরেছিল। ২০০৪ ও ২০০৮ সালের মধ্যেও হেরেছে টানা ১২ টেস্টে। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত দেশের বাইরে টানা ১২টি টেস্টে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজও।