দেশের হয়ে গোল করতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ফুটবলকে অনেক দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাঁর দেশ পর্তুগাল তাঁর কাছ থেকে কিছু চায়। ইউরো ২০১২-এর কোয়ালিফাইং দৌড়ে পর্তুগালের পরবর্তী প্রতিদ্বন্দ্বী নরওয়ে। এই ম্যাচটিতে বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সেরা প্লে-মেকারের কাছ থেকে দারুণ কিছুই প্রত্যাশা করছে তাঁর দেশপর্তুগালের এবারের ইউরো দৌড়ের শুরুটা কিন্তু একেবারেই আশা-জাগানিয়া ছিল না। ঘরের মাঠে দুর্বল মাল্টার সঙ্গে ৪-৪ গোলে ড্র আর নরওয়ের কাছে ১-০ গোলের হার দিয়ে শুরু হয়েছিল তাদের পথযাত্রা। সেপ্টেম্বরে কোচ কার্লোস কুইরোজকে বরখাস্ত করে পাওলো বেনতোকে দায়িত্ব দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে পর্তুগিজদের পারফরম্যান্স। ডেনমার্ক ও আইসল্যান্ডের সঙ্গে জিতে এ মুহূর্তে গ্রুপ এইচে গোলগড়ে যৌথভাবে শীর্ষে রয়েছে পর্তুগাল।কোচ বেনেতো চান রোনালদো পর্তুগালের ইউরো অভিযাত্রায় ছন্দময় অবদান রাখুন। রিয়াল মাদ্রিদের হয়ে এবারের স্প্যানিশ লিগে ৪০ গোল করে সর্বকালের রেকর্ড ভেঙেছেন তিনি। রোনালদো নিজেও খুব করে চাচ্ছেন স্প্যানিশ লিগের ফর্মটা ইউরো বাছাইপর্বেও দেশ পর্তুগালের হয়ে ধরে রাখতে। তিনি বলেছেন, ‘মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আমি নরওয়ের বিরুদ্ধে ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছি। ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ম্যাচটি জিততে চাই।’ রয়টার্স।