দেশের হয়ে না খেললে কিছুই হবে না গেইলের!
টাকা অর্জনই শেষ কথা নয়। টাকা নানাভাবে আসতে পারে। দেশের হয়ে খেলার সময় অর্থ উপার্জন মুখ্য নয়, গৌরবটাই মুখ্য। আর এ জন্যই দেশের হয়ে খেলতে, দেশকে প্রতিনিধিত্ব করত্বে কতজন কতকিছুই না করেন!অন্যদের মতো ওয়াসিম আকরাম নিজেও এত দিন বলে এসেছেন, দেশের হয়ে খেলাটাই মুখ্য। এর সঙ্গে অন্যকিছুই তুলনীয় নয়। তবে ‘দেশপ্রেমিক’ এই কিংবদন্তি বোলারের কণ্ঠে হঠাত্ উল্টো সুর। নিজের সম্পর্কে কিছু বলেননি, বলেছেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলকে নিয়ে। ওয়াসিমের ভাষ্য, দেশের হয়ে না খেললে কিছুই হবে না গেইলের!‘শুধু পারফরম্যান্সই মুখ্য বিষয় হতে পারে না। শৃঙ্খলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে কখনো না খেললেও কিছুই হারাতে হবে না গেইলকে’—লন্ডনে বলেছেন ওয়াসিম আকরাম।ওয়াসিমের কথা থেকে স্পষ্ট, অর্থ উপার্জনের দিকটাকেই বড় করে দেখছেন তিনি। রাখ-ঢাক না করে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলছেন, ‘আইপিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সবার কাছেই আকর্ষণীয়। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে গেইলকে দেখেছি আমরা। ওর কোনো তুলনা হয় না। কয়েক ওভারের মধ্যেই ও ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। গেইলকে দলে না নিলে ক্ষতি হবে ওয়েস্ট ইন্ডিজের। ওর নিজের কোনো ক্ষতি হবে না।’ ওয়েবসাইট।