দেহরক্ষীর আকাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির বাইরে বিদ্যুতায়িত কাঁটাতার। দরজায় একটি-দুটি নয়, অনেকগুলো তালা। পাহারায় বসানো হয়েছে কুকুর। অবস্থাপন্ন যেকোনো দক্ষিণ আফ্রিকান তাঁর বাড়ির নিরাপত্তায় সম্ভব এ রকম সবকিছুই করছেন। ওয়েবসাইট।অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় এটা তাঁদের করতেই হবে। নিরাপত্তার যে বালাই নেই। সেখানে তাই অনেক মানুষ চলাফেরা করে দেহরক্ষী নিয়ে। সেই সুযোগে দেহরক্ষী জোগানের রমরমা ব্যবসা খুলে বসেছে ৬ হাজার ৪০০টি বেসরকারি নিরাপত্তাপ্রতিষ্ঠান। কিন্তু বিশ্বকাপের এই সময়ে অবস্থা এমন যে, দেহরক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না! খরচটা নেহাত কম নয়। নিরাপত্তার ধরন অনুযায়ী প্রতিদিন ২০০০-৪০০০ র‌্যান্ড (সর্বোচ্চ ৫২৫ মার্কিন ডলার) খরচ করতে হয় নিরাপত্তাগ্রহীতাকে।বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকা যাওয়া পর্যটকেরা অনেকেই দেহরক্ষী চাইছেন। চাহিদা এত বেশি যে পর্যাপ্ত দেহরক্ষী সরবরাহ করতে পারছে না নিরাপত্তাপ্রতিষ্ঠানগুলো। অবস্থা সামাল দিতে তাদের এখন নতুন দেহরক্ষী খুঁজতে হচ্ছে। শেষ পর্যন্ত কেউ যদি নিরাপত্তারক্ষী চেয়েও না পান, তাহলে তাঁকে একটা বুদ্ধি বাতলে দিয়েছেন বয়া নিরাপত্তাপ্রতিষ্ঠানের এক কর্মকর্তা, ‘যদি নিরাপদ থাকতে চাও তাহলে আশপাশের কাউকে বুঝতে দিওনা তোমার টাকা আছে। বাঁচার জন্য এর থেকে ভালো রাস্তা আর নেই!’প্রতিদিন গড়ে ৫০টির মতো খুন হয় দক্ষিণ আফ্রিকায়। মানুষজন তাই সব সময় থাকে আতঙ্কে। দেশটিতে পুলিশ সদস্যের সংখ্যা এক লাখ ৮০ হাজার। তার চেয়ে বেশি কি না দেহরক্ষী—সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার! এঁদের অনেকেই সাবেক পুলিশ কিংবা সেনাসদস্য। কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে গ্রাহককে নিরাপত্তাসেবা দিয়ে যাচ্ছে তারা।দক্ষিণ আফ্রিকার সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও, সেই দলে নেই ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি নিরাপত্তা নিয়ে সন্তুষ্টই।