প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ চার, ৮ ছক্কা। ১১৯ বলে অপরাজিত ১৫০। আমস্টিলভিনে দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড ছোট ম্যাচটি আলোচনায় এল জেপি ডুমিনির এই ইনিংসের কল্যাণেই। ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডেতে ১৫০ রানের ইনিংস খেললেন ডুমিনি। পঞ্চম দক্ষিণ আফ্রিকান হাশিম আমলাও গত বছর ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ঠিক ১৫০ রানই। এ ছাড়া হার্শেল গিবস, ডেভ কালাহান, অ্যান্ড্রু হাডসন ও গ্যারি কারস্টেনও খেলেছেন দেড় শ বা ততোধিক রানের ইনিংস। তাঁদের মধ্যে গিবস আবার দুবার করেছেন এই কীর্তি। ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচটি দেড় শ ছাড়ানো ইনিংস খেলেছেন শচীন টেন্ডুলকার। সনাৎ জয়াসুরিয়ার এমন ইনিংস আছে দুটি। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে তিনটি ইনিংস নিয়ে গেইলই সবার ওপরে।