দেড় শ ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রানের জন্য হয়নি ডাবল সেঞ্চুরি। তাই কুমার সাঙ্গাকারার ছোঁয়া হলো না ব্রায়ান লারাকে। ব্যবধান কমিয়ে আর এক ধাপ কাছে যেতে পারলেন না স্যার ডন ব্রাডম্যানের। টেস্ট ক্যারিয়ারে নবম ডাবল সেঞ্চুরি পেতে পেতেও পাননি। তবে আরেকটি রেকর্ডে ব্রাডম্যানদের খুব কাছে চলে এসেছেন সাঙ্গাকারা। গলের ১৯৯ রানের ইনিংসটি সাঙ্গাকারার ১৫তম ১৫০ ছাড়ানো ইনিংস। তাঁর চেয়ে বেশি ১৫০ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান আছেন আর মাত্র তিনজন। সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের দেড় শ ছাড়ানো ইনিংস আছে ২০টি। এর পরই ব্রায়ান লারা, তাঁর আছে ১৯টি ইনিংস। ডন ব্রাডম্যান ১৮ বার ছাড়িয়েছেন ১৫০ রান। সাঙ্গাকারার সমান ১৫টি ইনিংস আছে রিকি পন্টিংয়েরও।