প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজনকে মনে করা হয় সর্বকালের সেরা ব্যাটসম্যান, বাকি দুজনকেও রাখা হয় সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়। তবে একটা জায়গায় ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকারের চেয়ে সামান্য এগিয়ে ব্রায়ান লারা। ১৯ বার টেস্টে দেড় শ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ‘রেকর্ডের বরপুত্র’ লারা, ১৮ বার ব্র্যাডম্যান ও টেন্ডুলকার। তবে ব্র্যাডম্যানের কীর্তি মাত্র ৫২ টেস্টে, কিন্তু ১৩১ টেস্টে লারার এবং ১৬৬ টেস্টে টেন্ডুলকারের, ব্র্যাডম্যান কেন সর্বকালের সেরা বুঝিয়ে দিয়েছেন এখানেও। ওয়ানডেতে অবশ্য লারার আগে টেন্ডুলকার, সর্বোচ্চ পাঁচবার লিটল মাস্টারের। সনাত্ জয়াসুরিয়ার কম একবার। তিনবার করে খেলেছেন তিন যুগের তিন বিস্ফোরক ক্যারিবিয়ান লারা, ক্রিস গেইল ও ভিভিয়ান রিচার্ডস।