দেয়ালে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়জোর আর একটা ইনিংস বাকি, এই কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রাহুল দ্রাবিড়। ক্যারিয়ার গোধূলিতে এসে ‘দ্য ওয়াল’ নামটায় কলঙ্কের ছাপ তো পড়েছেই, এক সিরিজে সবচেয়ে বেশিবার বোল্ড হওয়ার লজ্জাটা অন্তত পেতে হচ্ছে না। চলতি সিরিজে ছয়বার বোল্ড হয়েছেন দ্রাবিড়। এক সিরিজে সবচেয়ে বেশি বোল্ড হওয়ার রেকর্ড আটবার। ১৯৩২-৩৩ অ্যাশেজে অস্ট্রেলিয়ান বিল ও’রিলি, ১৮৯৬-৯৭ অ্যাশেজে ইংল্যান্ডের জ্যাক ম্যাসন। সিরিজে সাতবার বোল্ড হয়ে ওয়ারউইক আর্মস্ট্রং ও টিপ স্নুককে ছোঁয়ার সম্ভাবনা দ্রাবিড়ের এখনো আছে। বিশ্বরেকর্ড না হলেও ভারতীয় রেকর্ড কিন্তু ঠিকই হয়ে গেছে। এর আগে সিরিজে ছয়বার বোল্ড হয়েছিলেন ভারতের অংশুমান গায়কোয়াড়, চাঁদু সারবাটে ও ভগবত চন্দশেখর।