প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে সহযোগী দেশগুলোর সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটিতে ভাগাভাগি ছিল আয়ারল্যান্ড ও হল্যান্ডের। কাল জিম্বাবুয়েকে হারিয়ে রেকর্ডটি পুরোপুরি নিজেদের করে নিল আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে আইরিশদের এটি তৃতীয় জয়। তাদের প্রথম জয়টি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে, বাংলাদেশের বিপক্ষে। গত মাসেই তারা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। হল্যান্ডের দুটি জয়ের একটি বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালে। অন্যটি তো আরও বিখ্যাত, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ডাচরা। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে আর শুধু স্কটল্যান্ডেরই জয় আছে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। ২০১২ সালে তারা হারিয়েছিল বাংলাদেশকে।