দোটানায় কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তা
ডিয়েগো কস্তা

ডিয়েগো কস্তাকে এবার কিছুটা দোটানার মধ্যে ফেলে দিলেন লুইস ফেলিপে স্কলারি। ব্রাজিল দলে ডাক পাওয়া অ্যাটলেটিকো স্ট্রাইকার কি খেলবেন নিজের দেশের হয়ে? নাকি অপেক্ষা করবেন তাঁর এখনকার বাসভূমি স্পেনের দলে ডাক পাওয়ার?
অ্যাটলেটিকোর হয়ে এই মৌসুমে লা লিগায় ৯ ম্যাচে ১০ গোল করা কস্তার পারফরম্যান্সে মুগ্ধ হলেও এখনো তাঁকে জাতীয় দলে ডাকেননি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। এই ফাঁকে আগামী মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাঁকে ব্রাজিল দলে ডেকেছেন স্কলারি। ব্রাজিল দলে যোগ দিলে হয়তো আপাতত আর স্পেনের হয়ে খেলা হবে না তাঁর। দেখা যাক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন অ্যাটলেটিকো স্ট্রাইকার।
১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে হন্ডুরাসের সঙ্গে খেলবে ব্রাজিল। তিন দিন পর টরন্টোতে প্রতিপক্ষ চিলি। ওয়েবসাইট।