দোটানায় মারউইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন ফন পার্সি না ক্লাস জান হান্টেলার, হল্যান্ডের মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন কে—এটাই এ মুহূর্তে কোচ বার্ট ফন মারউইকের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ইউরোর আগে এই ধন্দের সমাধান করাটাও জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ডাচ কোচের কাছে। একজন মূল স্ট্রাইকার খেলানোর ব্যাপারে মারউইকের যে কৌশল তাতে ফন পার্সি ও হান্টেলারের মধ্যে যেকোনো একজন সাইড বেঞ্চে চলে যান। অথচ এই দুই ফুটবলারই জীবনের অন্যতম সেরা মৌসুম পার করে এসেছেন। এঁদের কেউ যদি সাইড লাইনে চলে যান, তাহলে তা হবে এঁদের প্রতি এক ধরনের বঞ্চনাই।গত বুধবার স্লোভাকিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হল্যান্ডের ২-০ গোলে জয়ে দলের মূল স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফন পার্সি। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচে তাই হান্টেলারকে পরখ করে দেখবেন মারউইক। এ দুজনের মধ্য থেকে একজনকে ইউরোয় মূল একাদশে খেলানোর কথা তাঁর। যদি না, এর মধ্যে কৌশলগত কোনো পরিবর্তন চিন্তা করে থাকেন ডাচ কোচ।ব্যাপারটি নিয়ে অবশ্য বেশ অনিশ্চয়তায় ভুগছেন খোদ স্ট্রাইকার ফন পার্সি। আর্সেনালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই স্ট্রাইকার আদৌ জানেন না হল্যান্ডের কমলা জার্সি গায়ে তিনি ইউরোয় নিয়মিত খেলতে পারবেন কি না। একটি ডাচ পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি প্রথম একাদশে খেলব কি না, তা সত্যিই জানি না।’ তিনি আরও বলেন, দলের প্রতিটি খেলোয়াড়ই নিজের জায়গা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে।পার্সির মতে, কোচ মারউইক এমন একজন স্ট্রাইকারকে চান; যিনি একাধারে মধ্য মাঠেও ভূমিকা রাখবেন। হান্টেলার হতে পারে এ ক্ষেত্রে দারুণ পছন্দ। সে সত্যিই গত কয়েক বছরে অসম্ভব উন্নতি করেছে।এদিকে ডিফেন্ডার জোরিস মাথিজেসেনের ইনজুরি নিয়ে যথেষ্ট চিন্তিত কোচ মারউইক। বুলগেরিয়ার বিপক্ষে আমস্টার্ডামের প্রীতি ম্যাচে মাথিজেসেন আহত হয়েছিলেন। তবে মারউইক আশাবাদী যে ডেনমার্কের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচের আগেই মাথিজেসেন সুস্থ হয়ে উঠবেন। ওয়েবসাইট।