দোষ স্বীকার আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুর নরম হয়েছে শহীদ আফ্রিদির। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া কারণ দর্শাও নোটিশের জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে একদিন যেতে না-যেতেই সেই নোটিশের জবাব পাঠিয়েছেন আফ্রিদি। অবাক করার খবর হলো, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকারও করে নিয়েছেন বোর্ডের আচরণে ক্ষুব্ধ হয়ে পরশু রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্রিকেটার।পিসিবির মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার বলেছেন, ‘আমরা আফ্রিদির জবাব পেয়েছি। তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তিনি স্বীকার করে নিয়েছেন।’ক্রিকইনফো জানায়, আফ্রিদি বোর্ডকে বোঝানোর চেষ্টা করেছেন, অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় মর্মাহত হয়েই অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। ওয়েবসাইট।