দোষ স্বীকার করলেন আশরাফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কোনো গুঞ্জন রইল না। সব অপরাধ এবার নিজের মুখেই স্বীকার করে নিলেন মোহাম্মদ আশরাফুল। আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তি নিয়ে কিছুদিন ধরে সংবাদমাধ্যমে ঝড় বয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।
কাল নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। সেখানেই আশরাফুল সব অপরাধ স্বীকার করে নেন। ক্রিকেটের স্বার্থে ও বিবেকের দংশনে এই স্বীকারোক্তি দিয়েছেন জানিয়ে আশরাফুল দেশবাসীর কাছে ক্ষমাও চান। আশরাফুল বলেন, ‘ক্রিকেটের স্বার্থে আকসুর কাছে সব অভিযোগ স্বীকার করেছি। বিসিবির দেওয়া যেকোনো শাস্তি মেনে নেব। আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’