দোহায় দ্রুততম গ্যাটলিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট নেই, নেই ইয়োহান ব্লেকও। অ্যাথলেটিকস-বিশ্বের এই দুই তারকাকে ছাড়াই হয়ে গেল ২০১৩ সালের ডায়মন্ড লিগের প্রথম মিটটা। পরশু কাতারের দোহায় এক দিনের এই মিটে বোল্ট-ব্লেকের অনুপস্থিতিতে ১০০ মিটার স্প্রিন্টটা জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই আমেরিকান সময় নেন ৯.৯৭ সেকেন্ড। রয়টার্স।