দৌড়ে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়, দৌড় আর দৌড়। ফুটবলে ফুটবলাররা দৌড়ের ওপরেই থাকবেন এটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন হতে না পারলেও চ্যাম্পিয়নস লিগে এই দৌড়েই বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়েরা। এই মৌসুমে সবচেয়ে বেশি দৌড়ানো ছয় ফুটবলারের পাঁচজনই ডর্টমুন্ডের। সবচেয়ে বেশি দৌড়েছেন মার্সেল স্মেলজার। ডর্টমুন্ডের এই ডিফেন্ডার ১৩ ম্যাচে ১৪৫ কিলোমিটার ২২৯ মিটার দৌড়েছেন। ১৪ কিলোমিটার ৮৫৫ মিটার দৌড়ে দ্বিতীয় একই ক্লাবের মিডফিল্ডার মার্কো রিউস। ১৩৯.০০৭ কিলোমিটার পাড়ি দিয়ে তৃতীয় বায়ার্ন মিডফিল্ডার টমাস মুলার। এর পরই আছেন যথাক্রমে ডর্টমুন্ডের উকাস পিসচেক (১৩৭.১৮৫), রবার্ট লেভানডফস্কি (১৩৩.৬১২) ও ইলকায় গুনডোগান (১৩১.৮৫২)।