দ্বি-শতক হলো না তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম দ্বি-শতকটি তুলে নিতে পারলেন না তামিম ইকবাল। দ্বি-শতক থেকে মাত্র আট রান দূরে থাকতে তামিম আউট হয়ে গেলেন; আগের দিন নিজের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি মমিনুল হকও। ঢাকা মহানগরের বিপক্ষে ওয়ালটন জাতীয় লিগে নিজেদের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সর্বসাকল্যে চট্টগ্রামের সংগ্রহ ৪১১। অথচ কাল প্রথম দিনে এই চট্টগ্রামের স্কোর ছিল দিন শেষে ৩৪৫/২ (৯০ ওভার)। গতকালের স্কোরের সঙ্গে আজ মাত্র ৬৬ রান যোগ করতে পেরেছে চট্টগ্রাম বিভাগ। অর্থাত্, বাকি আটজন ব্যাটসম্যানের আবদান মাত্র ৬৬ রান। এদিক দিয়ে সফল ঢাকা মহানগরের বোলাররা। তারেক আজিজের সংগ্রহ ৫ উইকেট, ৬৮ রানের খরচায়। এ ছাড়া তাসকিন আহমেদ ও আসিফ আহমেদ দুজনেই একটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৬৪ ও ৯ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে মার্শাল আইয়ূবের অপরাজিত ১০০ রানের সুবাদে ঢাকা মহানগরের সংগ্রহ ২৩৭/৩ (৬৬ ওভার)। চট্টগ্রামের চেয়ে ঢাকা মহানগর এখনো পিছিয়ে ১৭৪ রানে। মার্শাল আইয়ূবের পাশাপাশি শামসুর রহমানের সংগ্রহ ৫৬ রান। মেহরাব হোসেন জুনিয়র আইয়ূবকে সঙ্গ দিচ্ছেন ৫৩ রান নিয়ে।সংক্ষিপ্ত স্কোরচট্টগ্রাম বিভাগ ৪১১/১০ (১১০.৪ ওভার)তামিম ইকবাল ১৯২, মমিনুল হক ১২০তারেক আজিজ ৫/৬৮ঢাকা মহানগর ২৩৭/৩ (৬৬ ওভার)মার্শাল আইয়ূব ১০০*, মেহরাব হোসেন জুনিয়র ৫৩*শামসুর রহমান ৫৬কাজী কামরুল ২/৫১, ইউনুস ১/৪৯(দ্বিতীয় দিন শেষে ঢাকা মহানগর ১৭৪ রানে পিছিয়ে)