দ্বিতীয় ম্যাচে জিতেছে অনূর্ধ্ব-১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরশু জর্জটাউনের বৌর্ডায় দ্বিতীয় যুব ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৬৩ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সর্বোচ্চ ৭০ রান মোসাদ্দেক হোসেনের। উইকেটকিপার জসিমউদ্দিন ৬৩ ও নাজমুল হোসেন শান্ত ৪২ রান করেছেন। অতিরিক্ত থেকেও এসেছে ৪১। স্বাগতিক দল ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৯৬ রান। বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। সাত ম্যাচ সিরিজের তৃতীয়টি আজই প্রভিডেন্সে।