দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান অলস্টারের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেট দর্শকদের বিপুল উত্সাহের মাঝে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান অলস্টার একাদশ। কাল করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান অলস্টারের জয় ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে আন্তর্জাতিক একাদশের নির্ধারিত ২০ ওভারে সংগৃহীত ১৪২ রানের স্কোর পাকিস্তান একাদশ টপকে যায় ১৬.৪ ওভারেই। ইমরান নাজিরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৩ রান। শাহজাইব আহমেদ করেন ৩৯।এর আগে পাকিস্তান অলস্টার টসে জিতে আন্তর্জাতিক একাদশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে থাকা ক্রিকেটারদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক একাদশের ব্যাটিংটা অবশ্য শুরুর দিকে ছিল যাচ্ছেতাই। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সিমোরের ব্যাট থেকে আসে ২৫ রান। সনত্ জয়াসুরিয়া আউট হন শূন্য রানে। এ ছাড়া রিকার্ডো পাওয়েল করেন ৩ রান। আন্তর্জাতিক একাদশকে সমূহ লজ্জার হাত থেকে রক্ষা করেন বোলার নেনটি হেওয়ার্ডস। তিনি ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস খেললে আন্তর্জাতিক একাদশের স্কোরবোর্ডটি মোটামুটি সম্মানজনক পর্যায়ে পৌঁছায়। পাকিস্তান অলস্টারের পক্ষে ফারাজ খান ২০ রানে ৩টি, তাবিস খান ১৯ রানে ২ উইকেট দখল করেন। এ ছাড়া শোয়েব মালিক ও উমর আকমল ১টি করে উইকেট দখল করেন।পাকিস্তান অলস্টার একাদশের পক্ষে ১৪৩ রান তাড়া করা কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়ওনি। ইমরান নাজির ও শাহজাইব হাসান উদ্বোধনী জুটিতেই অলস্টার একাদশের জয়ের ভিত গড়ে দেন। নাজির ৫৩ ও শাহজাইব ৩৯ রান করেন। এ ছাড়া শোয়েব মালিক ১৩ করেন। আসাদ শফিক অপরাজিত থাকেন ২৩ রানে। আন্তর্জাতিক একাদশের পক্ষে টেইলর ২২ রানে নেন ৩ উইকেট। সূত্র: দ্য নেশনসংক্ষিপ্ত স্কোরআন্তর্জাতিক একাদশ ১৪২/৯ (২০ ওভার)নেনটি হেওয়ার্ডস ৪২, সিমোর ২৫ফারাজ খান ৩/২০, তাবিস খান ২/১৯পাকিস্তান অলস্টার ১৪৫/৪ (১৬.৪)ইমরান নাজির ৫৩, শাহজাইব হাসান ৩৯টেইলর ৩/২০(পাকিস্তান অলস্টার ৬ উইকেটে জয়ী)