দ্বিতীয় ম্যাচেও হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল। কাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৫ রানের হারে নিশ্চিত হয়েছে সিরিজ হারও। অধিনায়ক মিগনন ডু প্রিজের সেঞ্চুরিতে (১০০*) ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৭ রান করে স্বাগতিকেরা। জবাবে বাংলাদেশের ব্যাটাররা ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৪২ রানে। সর্বোচ্চ ৩৬ রান অধিনায়ক সালমা খাতুনের। শেষ ওয়ানডে আগামীকাল সেঞ্চুরিয়নে। ওয়েবসাইট।