দ্বিতীয় ম্যাচেও হারল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বরোদায় আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ৭ উইকেটে। টসে জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৮। জবাবে ভারতীয় দল দুই ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলে ম্যাচ জিতে নেয়।ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান শুকতারা রহমানের। ২৫ বলে তাঁর ২৭ রানের ইনিংসটিতে ছিল দুটি ছয়ের মার। শুকতারা দুর্ভাগ্যজনক রানআউটের শিকার না হলে বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারত। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৩ রান। অধিনায়ক সালমা খাতুন করেন ১৬ রান।ভারতের পেসার নীরঞ্জনা ও বিশাত একটি করে উইকেট দখল করেন।জবাবে ভারতের সূটনাটা হয় উড়ন্ত। উদ্বোধনী জুটিতে ৫২ রানই তুলে ফেলেন দেশপান্ডে ও মেশরাম। দেশপান্ডের ব্যাট থেকে আসে ২৮ রান। মেশরাম করেন ২৯ রান। তবে এরপর ভারতীয় ব্যাটিংয়ে ছোট্ট একটা ধ্বস নামান বাংলাদেশের বোলাররা। পান্না ঘোষ তুলে নেন দুই উইকেট। আরেকটি রানআউটে ভারতের স্কোর ৫২/০ থেকে হয়ে যায় ৬৩/৩। এই বিপর্যয়ের পর অবশ্য চার নম্বরে নামা কাউর ও পাঁচে নামা রাউত যথাক্রমে ১১ ও ১৮ রান করে সামলে নেন তা।