দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা নিয়ে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ ভলিবল দল। সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। কিরগিজস্তানে প্রতিযোগিতায় পরশু ৩-১ সেটে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ খেলেছে এশিয়ার মধ্যাঞ্চলে, যেখানে বাংলাদেশে সঙ্গী কাজাখস্তান, মালদ্বীপ, নেপাল ও কিরগিজস্তান। তবে শেষ মুহূর্তে কিরগিজস্তানে খেলতে যায়নি তুর্কমেনিস্তান, নেপাল ও কাজাখস্তান। তিন দলের গ্রুপে মালদ্বীপ দুটি ম্যাচেই হেরেছে। তাই কিরগিজস্তানের কাছে প্রথম ম্যাচে হারলেও মালদ্বীপকে হারানোর সুবাদে বাংলাদেশ উঠে গেছে বাছাইপর্বের পরের রাউন্ডে। আগামী জানুয়ারিতে থাইল্যান্ডে হবে দ্বিতীয় রাউন্ড। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বের ১৪টি দল। থাইল্যান্ডে বাংলাদেশ নিজেদের গ্রুপে রানার্সআপ হলেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে।