দ্বিতীয় ইনিংসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি সেঞ্চুরি করলেন কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। কালকেরটিসহ তাঁর মোট সেঞ্চুরির ১১টিই এল দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় এই শ্রীলঙ্কান আছেন যৌথভাবে দুইয়ে। এই তালিকায় তাঁর সঙ্গী সুনীল গাভাস্কার, অ্যালান বোর্ডার ও ম্যাথু হেইডেন। সবার ওপরে শচীন টেন্ডুলকার। যদিও টেন্ডুলকারের ৫১টি টেস্ট সেঞ্চুরির মাত্র ১৩টি এসেছে দ্বিতীয় ইনিংসে। তিনে একই সঙ্গে ডন ব্র্যাডম্যান, গ্রাহাম গুচ, জ্যাক ক্যালিস ও মার্ক টেলরের নাম। তাঁরা প্রত্যেকেই ১০টি করে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসে নয়টি করে সেঞ্চুরি জিওফ বয়কট, অ্যালিস্টার কুক, ডেসমন্ড হেইন্স ও ব্রায়ান লারার। পাকিস্তানের বিপক্ষে ছয়টি সেঞ্চুরি করে সাঙ্গাকারা আছেন আরেকটি দুইয়ে। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শীর্ষ নামটি আরেক শ্রীলঙ্কান অরবিন্দ ডি সিলভার (আটটি)।