দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি
টেস্ট অভিষেকটা সম্ভবত হয়েই যাচ্ছে রবিউল ইসলামের। সারের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো বল করা এই পেসার এসেক্সের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন চার উইকেট। চার উইকেট নিয়েছেন শাহাদাত হোসেনও। মূলত তাঁরই আঘাতে চার রানে শেষ ৪টি উইকেট হারিয়ে এসেক্স অলআউট ৩১৩ রানে। শেষ ৪ উইকেটের ৩টি নিয়েছেন শাহাদাত। ক্রিকইনফো।জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি বাংলাদেশ। তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে সফরকারীদের স্কোর ছিল ৩৯/২। আউট হয়ে গেছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম দুজনেই করেছেন ৪ রান। ব্যাট করছিলেন মোহাম্মদ আশরাফুল (১৫) আর জুনায়েদ সিদ্দিক (১৬)।প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩১ রানের জবাবে প্রথম দিনেই ২ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে ফেলেছিল গ্রান্ট ফ্লাওয়ারের দল। জন মন্ডার্সের ১২৬, ফ্লাওয়ারের ৪৬ আর ম্যাট ওয়াকারের ৪৫ রানে এসেক্স লিড নেয় ৮২ রানের। সংক্ষিপ্ত স্কোর: ২৩১ ও দ্বিতীয় ইনিংস ১০ ওভারে ৩৯/২ (ইমরুল ৪, জহুরুল ৪, জুনায়েদ ১৬*, আশরাফুল ১৫*, পালাদিনো ১/১৬, চেম্বার্স ১/২৩), এসেক্স: ১ম ইনিংস ৮৭.১ ওভারে ৩১৩ (মন্ডার্স ১২৬, ফ্লাওয়ার ৪৬, ওয়াকার ৪৫, হোয়েটার ২২, কোম্বার ১৯, শাহাদত ৪/৭২, রবিউল ৪/৭৭, মাহমুদউল্যাহ ২/৭০)।