দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৬ রান। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ৬৫ রানে ২টি উইকেট হারানোর পরে কিছুটা ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইমরুল কায়েস আর জহুরুল ইসলাম। তৃতীয় উইকেট জুটিতে ৮৩ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ৪০ রান করে ফিরে যান জহুরুল। এ সময় বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৪৮ রান। এরপর আর উল্লেখ করার মতো পার্টনারশিপ গড়ে তুলতে পারেন নি কেউই। ইমরুল কায়েস করেন ৭৬ রান। ইংল্যান্ডের পক্ষে আজমল শাহাজাদ ৪১ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। ব্রড ও কলিংউড পেয়েছেন ১টি করে উইকেট।শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ২৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২৩৬/৭ (৫০ ওভার)ইমরুল কায়েস ৭৬, জহুরুল ৪০আজমল শাহজাদ ৩/৪০