দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির হানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে সাহারা কাপের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হানা দিয়েছে বৃষ্টি। স্বাভাবিকভাবেই এ কারণে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি হানা দেওয়ার আগে ৫.২ ওভারে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ১৪ রান। রবিন উথাপ্পা ৬ ও চেতেশ্বর পূজারা ৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় বলেই অজিঙ্ক রাহানেকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে শুরুটা দারুণই হয়েছিল টাইগারদের।