দ্বিতীয় চার দিনের ম্যাচেও ভালো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি-বাধায় জেতা হয়নি প্রথম চার দিনের ম্যাচ। প্রিটোরিয়ার লডিয়ামে কাল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচেও আশা জাগানিয়া শুরু করেছে জিপি-বিসিবি একাডেমি দল। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে ২৬৭ রানে অলআউট করে দিয়ে প্রথম দিন শেষে বিসিবি একাডেমি দলের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।বল হাতে প্রথম চার দিনের ম্যাচের মতো এ ম্যাচেও ভালো করেছেন অফ স্পিনার সোহাগ গাজী। ৭১ রানে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া আলাউদ্দিন বাবু ৩৩ রানে এবং কামরুল ৪২ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।