দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে প্রথমবারের মতো স্পর্শ করেছেন ৫০০ রানের মাইলফলক। আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে বল হাতেও চমক দেখিয়েছেন বাংলাদেশি বোলাররা। জাগিয়ে তুলেছেন জয়ের আশাও। পুরো দলের এমন সমন্বিত ভালো পারফরম্যান্সের কারণে দ্বিতীয় টেস্টে দলে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নির্বাচকেরা। প্রথম টেস্টের দলটি অপরিবর্তিত রেখেই ২১ নভেম্বর থেকে খুলনায় দ্বিতীয় টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ।দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফিস, সাকিব আল হাসান, নাইম ইসলাম, নাজিমুদ্দিন, নাসির হোসেইন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও সোহাগ গাজী।