দ্বিতীয় টেস্টে ফিরছেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন না শেন ওয়াটসন। এখনো তাঁর ফিটনেস নিয়ে সংশয় পুরোপুরি না কাটলেও দ্বিতীয় টেস্টে মাঠে ফিরতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ড্র হওয়ার পর ২২ নভেম্বর অ্যাডেলেডে সফরকারী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।প্রথম টেস্টে শেন ওয়াটসনের জায়গায় দলে সুযোগ পাওয়া রব কুইনিও থাকছেন দ্বিতীয় টেস্টের দলে। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ওয়াটসন দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারবেন কি না, তা নিয়ে এখনো সংশয় আছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। প্রধান নির্বাচক রব কুইনি বলেছেন, ‘শেন ওয়াটসন খুব ধীরে ধীরে তাঁর ইনজুরি কাটিয়ে উঠছেন। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টটির আগে তিনি পুরোপুরি সুস্থ হতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত না।’ ব্রিসবেন টেস্টে শেষ পর্যন্ত জয় না পেলেও অসি ক্রিকেটাররা যে রকম লড়াকু পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে সন্তুষ্টিই প্রকাশ করেছেন রব কুইনি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি দলের দৃঢ়তাপূর্ণ পারফরম্যান্সে খুবই খুশি। প্রথমদিকে চাপের মুখে পড়ে গেলেও তারা পরবর্তী সময় প্রতিপক্ষের ওপরও যথেষ্ট চাপ সৃষ্টি করেছে।’মাইকেল ক্লার্কের নেতৃত্বে শেষ আটটি টেস্টে হারের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রায়েম স্মিথের নেতৃত্বে ২০১০ সালের ফেব্রুয়ারির পর প্রতিপক্ষের মাটিতে কোনো টেস্টেই হারেনি দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদের কাছ থেকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করার জন্য সিরিজের দ্বিতীয় টেস্টটি জিততে হবে অস্ট্রেলিয়াকে।দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এড কোয়ান, রিকি পন্টিং, মাইক হাসি, ম্যাথু ওয়াডে, জেমস প্যাটিনসন, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, বেন হিলফেনহিউস, রব কুইনি।—ইএসপিএন