দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে খেলছেন না তামিম ইকবাল। কাল জানা গেল অনিশ্চিত তাঁর দ্বিতীয় টেস্টে খেলাও। হারারের এক হাসপাতালে করা ডান হাতের বুড়ো আঙুলের আলট্রাসনোগ্রাম রিপোর্ট হাতে পাওয়ার পর এই অনিশ্চয়তার কথা জানান দলের ফিজিও বিভব সিং।‘আলট্রাসনোতে আঙুলের হাড়ে সূক্ষ্ম ফাটল ধরা পড়েছে। ইনজুরির এই সময়ে এটা অবশ্য প্রত্যাশিতই ছিল। সবকিছু এখন নির্ভর করছে আগামী পাঁচ-ছয় দিনে তার ব্যথা কতটা কমে আসে তার ওপর। তবে এ অবস্থায় তাঁর দ্বিতীয় টেস্টে খেলাটা একটু অনিশ্চিতই’—কাল জানিয়েছেন ফিজিও।গত শ্রীলঙ্কা সফর থেকেই আঙুলে চোট বয়ে বেড়াচ্ছেন তামিম। ঢাকায় এসে এমআরআই করানোর পর জানা গিয়েছিল, পুরোপুরি সুস্থ হয়ে লেগে যাবে চার থেকে ছয় সপ্তাহ। সেই চার সপ্তাহ শেষ হবে আগামী মঙ্গলবার। বিভব আশাবাদী, মঙ্গলবারের মধ্যে ব্যথা আরেকটু কমবে, ‘আশা করছি, ব্যথা আরও কমে যাবে। অল্প ব্যথা হয়তো থাকবে, কিন্তু এমন ব্যথা নিয়েও খেলা যায় অনেক সময়। সবকিছু নির্ভর করছে আগামী কদিনে তামিম কীভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে তার ওপর।’ব্যথা যদি কমেও ব্যাটিং থেকে লম্বা সময়ের দূরত্বটাও হয়ে দাঁড়াতে পারে বাধা। সেজন্য কাল থেকেই টুকটাক হাতের নাড়াচাড়া শুরু করেছেন তামিম। অবস্থা ভালো মনে হলে ব্যাটিংও শুরু করতে পারেন আগামী চার-পাঁচ দিনের মধ্যে।